যশোরে হঠাৎ অসুস্থ হয়ে জাহাঙ্গীর আলম (কনস্টেবল নং-১৩৪১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের পালবাড়ি এলাকায় নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আনোয়ারপুর গ্রামে। তিনি যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হঠাৎ তার মৃত্যুতে সহকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




















