০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫০৭

নিজস্ব প্রতিবেদক:

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ইয়াবার পাশাপাশি একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিবি সূত্র জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ১ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে। এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে ডিবির একটি দল যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ির পাশ থেকে ১০০ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোনসহ মো. রিয়াদ হাসান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মনোহরপুর পূর্বপাড়া এলাকার মফিজুর রহমানের ছেলে।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ২ আগস্ট ভোর ৪টা ২০ মিনিটে। এসআই বাবলা দাসের নেতৃত্বে ডিবির আরেকটি দল সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারে সাউথইস্ট ব্যাংকের সামনে অভিযান চালায়। সেখানে ৮০ পিস ইয়াবাসহ গৌতম গাংগুলি (৪১) ও মো. শিমুল হোসেন (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গৌতম গাংগুলি নরেন্দ্রপুর গ্রামের মৃত কানাই লাল গাংগুলির ছেলে এবং শিমুল হোসেন চাউলিয়া গ্রামের মৃত ইসমাইল দফাদারের ছেলে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ২ আগস্ট তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: ০৬:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬