০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বেনাপোল পোর্ট থানার সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি লিটন মল্লিক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫১২

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ লিটন মল্লিক (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা এবং কালাম মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৩, তারিখ ৫ জুন ২০২৬-এ ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। ওই মামলায় সোমবার (৩ আগস্ট) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ আলী বলেন, “আইনের চোখে সবাই সমান। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। অপরাধ দমনে বেনাপোল পোর্ট থানা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে যা যা করণীয়, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লিটন মল্লিককে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বেনাপোল পোর্ট থানার সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি লিটন মল্লিক গ্রেপ্তার

আপডেট: ১২:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬