০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ২০৮ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫০৮

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইনিক্স’ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ জুলাই) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিরাপ উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

অসুস্থ সাবিরা নাজমুল এমপিকে দেখতে বাসভবনে শার্শা-বেনাপোল বিএনপির নেতারা

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ২০৮ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

আপডেট: ০৪:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬