১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫৪০

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিনুর ফকির কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থানকালে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা দাবি করেন আলিনুর। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজিব শেখ ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিনুরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজিব শেখ পলাতক রয়েছেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

সাজা ও সাময়িক বরখাস্তের পরও পদোন্নতি, যশোর বিআরটিএর এডি জমির হোসেনকে ঘিরে প্রশ্ন

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট: ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬