০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা, চেনা একাদশেই আস্থা স্কালোনির

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫০৯

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন। রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকা আর্জেন্টিনা নকআউট পর্বেও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছে। কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দল নিয়েই ফাইনালে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর খেলার সম্ভাবনা রয়েছে।

মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার দায়িত্ব পালন করতে পারেন।

আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। পুরো টুর্নামেন্টে এই জুটি আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছে।

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

সর্বাধিক পঠিত

অসুস্থ সাবিরা নাজমুল এমপিকে দেখতে বাসভবনে শার্শা-বেনাপোল বিএনপির নেতারা

স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা, চেনা একাদশেই আস্থা স্কালোনির

আপডেট: ১০:০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬