১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

‘বালেন শাহ নেপালি হিটলারে পরিণত হয়েছেন’

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫১০

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র (বালেন) শাহের শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করে তাকে ‘নেপালি হিটলার’ বলে আখ্যা দিয়েছেন জনতা সমাজবাদী পার্টির (জেএসপি) জাতীয় পরিষদের সদস্য মহান্থ ঠাকুর।

বুধবার জাতীয় পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বালেন শাহের নেতৃত্বাধীন সরকার কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, সরকারের আন্তরিকতার অভাবে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।

মহান্থ ঠাকুর বলেন, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে পদচ্যুত করার কারণে সরকারি কর্মচারীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে এবং এর জেরে বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘটনাও ঘটছে।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে হস্তক্ষেপ করা হচ্ছে। বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এবং রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছে বলেও দাবি করেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসঙ্গ তুলে জেএসপি নেতা বলেন, বোর্ডিং স্কুল ও নার্সিং হোমগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান লাখো শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তার মতে, এসব পদক্ষেপ দেশের অর্থনীতিকে আরও দুর্বল করবে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করে পরিচালনা করা সম্ভব নয়।

সরকারপ্রধানকে উদ্দেশ করে মহান্থ ঠাকুর বলেন, “তাকে আমরা কী বলব—নেপালি স্বৈরশাসক, নাকি নেপালি হিটলার? তিনি নেপালি হিটলারে পরিণত হয়েছেন। তিনি যা বলেন সেটাই সঠিক, তিনি যা করেন সেটাই আইন। এভাবে দেশকে আরও সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, সরকার সংগঠিত প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করার চেষ্টা করছে। তার দাবি, ট্রেড ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমও সরকার বন্ধ করে দিয়েছে, কারণ এসব সংগঠনের কার্যক্রম তারা সহ্য করতে পারছে না।

মহান্থ ঠাকুর বলেন, বর্তমান সরকারের শাসনব্যবস্থা দেশকে ভুল পথে পরিচালিত করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পরিচালনায় সরকারের ভূমিকা নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সর্বাধিক পঠিত

দেশনায়ক তারেক রহমানের ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ

‘বালেন শাহ নেপালি হিটলারে পরিণত হয়েছেন’

আপডেট: ১০:১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬