০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

এটিএম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া এটিএম আজহারুল ইসলাম-এর খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন তার জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড এবং পরবর্তীতে আপিল বিভাগের বহাল রাখা রায় বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, অন্য কোনো মামলা না থাকলে আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পর আপিলে এই প্রথম কোনো আসামি খালাস পেলেন। বিষয়টি দেশের বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।

এর বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। পরে ২০২০ সালের ১৫ মার্চ সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একই বছরের ১৯ জুলাই পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেন আজহারুল ইসলাম।

রিভিউ আবেদনের শুনানি শেষে গত বছর ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করেন এবং আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে নির্দেশ দেন। পরে ধারাবাহিক শুনানি শেষে আপিল বিভাগ পূর্বের রায় বাতিল করে তাকে খালাস দেন।

সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজার এলাকার বাসা থেকে এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

রায়ের পর এখন তার মুক্তির বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ

এটিএম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট: ০৩:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬