০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নওয়াপাড়ায় ট্রেন-ট্রাক ভয়াবহ সংঘর্ষে চালক নিহত, সাময়িক বন্ধ রেল যোগাযোগ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভাঙাগেট এলাকায় ভয়াবহ ট্রেন ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে সংঘটিত এ দুর্ঘটনায় কয়লাবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে খুলনা-যশোর রুটে রেল যোগাযোগ ব্যাহত হয়।

নিহত ট্রাকচালকের নাম মনোয়ার হোসেন (৪০)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে বেনাপোলগামী মংলা কমিউনিটি এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়ার ভাঙাগেট এলাকায় পৌঁছালে একটি কয়লাবাহী ট্রাক রেললাইনের ওপর অবস্থান করছিল। এসময় দ্রুতগতির ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের দিকে ছিটকে পড়ে। বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ এবং অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ট্রাকচালক মনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহটি আইনগত প্রক্রিয়া শেষে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য খুলনা-যশোর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর রেললাইন স্বাভাবিক করা হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, নওয়াপাড়ার ভাঙাগেট রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল অবস্থায় রয়েছে। অনেক সময় গেটম্যানের অনুপস্থিতি কিংবা সতর্ক সংকেত সঠিকভাবে কাজ না করায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

তারা দ্রুত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা স্থাপন ও স্থায়ী তদারকির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আপিল বিভাগেও বহাল আইভীর জামিন, মুক্তিতে আর বাধা নেই

নওয়াপাড়ায় ট্রেন-ট্রাক ভয়াবহ সংঘর্ষে চালক নিহত, সাময়িক বন্ধ রেল যোগাযোগ

আপডেট: ০৩:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬