০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বিজিবির অভিযানে সাতষট্টি লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৬০৩

বেনাপোল প্রতিনিধিঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১ জুলাই) দিনভর বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রী-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৬৬,৭৩,১০০/-(ছেষট্টি লক্ষ তিয়াত্তর হাজার একশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

বেনাপোল ইমিগ্রেশনে উদ্ভব চন্দ্রপালের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, ব্যাগেজ সিন্ডিকেটে কোটি টাকা রাজস্ব ফাঁকির দাবি

বিজিবির অভিযানে সাতষট্টি লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

আপডেট: ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫