০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬০৯

নড়াইল জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্যাহাটী এলাকায় কুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চর বল্যাহাটী মোল্যা বাড়ি সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোরহান মোল্যার বাড়ির সামনে কয়েকটি দেশীয় কুকুর নিজেদের মধ্যে লড়াই করছিল। এ সময় বোরহান মোল্যা কুকুরগুলোকে তাড়িয়ে দিলে সেগুলো পাশের একটি পাটক্ষেতে গিয়ে ঢুকে পড়ে। পরে পাটক্ষেতের মালিক রমজান মোল্যা বিষয়টি দেখে ঘটনাস্থলে এসে বোরহান মোল্যার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
সংঘর্ষে বোরহান মোল্যার পক্ষের তিনজন এবং রমজান মোল্যার পক্ষের দুইজন আহত হন।
আহতরা হলেন— মোসা. তানিয়া বেগম (২৩), স্বামী: বোরহান মোল্যা; মো. ইমরান মোল্যা (৩৫), পিতা: মুক্তির মোল্যা; শাহ আলম মোল্যা (২০), পিতা: নুরে আলম মোল্যা। তাদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।
এছাড়া মোসা. শিউলি বেগম (২২), স্বামী: ইউসুফ মোল্যা এবং আসমা বেগম (১৮), স্বামী: সুমন মোল্যা—তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন খোকন

নড়াইলে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

আপডেট: ০৪:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬