০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৬০২

যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং প্যাকেটজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে চাঁচড়া ঢাকা রোডে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনের একটি বাড়িতে যৌথভাবে অভিযান পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা কৃষি অফিস।
অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম হাবিবউল্লাহ খান, তিনি ওই এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, হাবিবউল্লাহ খান প্রায় ৩৫ বছর ধরে নিজ বাড়িতে কীটনাশক ও সারের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে গত তিন বছর ধরে তার ব্যবসার লাইসেন্স নবায়ন করা হয়নি। অভিযানের সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন পণ্য জব্দ করা হয়।
এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সেখানে পণ্য প্যাকেটজাত করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসব অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান অভিযুক্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ র‍্যাবের একটি টিম উপস্থিত ছিল।
এ বিষয়ে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট: ০৪:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬