যশোর: জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়-এর সভাকক্ষ ‘অমিতাক্ষর’-এ এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে তা সমাধানে করণীয় নির্ধারণ করা হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, জেলার উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা দেখানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি জনসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং জনগণের আস্থা অর্জনে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।




















