০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৬০৪

দলীয় কর্মকাণ্ডে হতাশা এবং সাধারণ মানুষের আস্থা হারানোর অভিযোগ তুলে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন।
দ্যুতি অরণ্য চৌধুরী এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি দলটির অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন। সম্প্রতি ঘোষিত এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে তাকে যুগ্ম সদস্যসচিব করা হলে বিষয়টি নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি তার পদত্যাগপত্র দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর কাছে পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে দ্যুতি উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলের কার্যক্রমে সেই প্রতিশ্রুতির প্রতিফলন তিনি দেখতে পাননি, যা তাকে হতাশ করেছে।
তিনি বলেন, সাধারণ মানুষের আস্থার জায়গা হারানোর এই পরিস্থিতিতে তার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব নয়। এ কারণে তিনি দলের সব পর্যায়ের পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পরে নিজের ফেসবুক আইডিতে পদত্যাগপত্রের একটি ছবি শেয়ার করে তিনি জানান, নির্বাচনের আগেই তিনি দল থেকে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ১৮ এপ্রিল প্রকাশিত ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হন।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ওই কমিটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং ইতোমধ্যে তিনি জাতীয় নাগরিক পার্টির সব পদ থেকে পদত্যাগ করে সংশ্লিষ্টদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

সবশেষে দ্যুতি অরণ্য চৌধুরী ভবিষ্যতে দেশ ও জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

আড়াই হাজার কোটি টাকার সিটিসিআরপি প্রকল্পে অনিয়মের অভিযোগ, বহাল পিডি সাজ্জাদ কবির

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী,

আপডেট: ০৬:৪৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬