০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বেনাপোলে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট সমাপ্তি, চ্যাম্পিয়ন বেনাপোল ইউনিয়ন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৩৯

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে জাঁকজমকপূর্ণ পরিবেশে শেষ হয়েছে সাবেক সংসদ সদস্য আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। গত ১৭ এপ্রিল শুরু হওয়া এ টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণ করে, যা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেনাপোল ইউনিয়ন শক্ত প্রতিদ্বন্দ্বী পুটখালী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন বেনাপোল বি.কে.এস-এর সভাপতি মোস্তাফিজুজ্জোহা সেলিম এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু।
টুর্নামেন্টটির উদ্যোক্তা ছিলেন সাবেক এমপি আলীকদরের পুত্র ইকরামুল কদর বাবলু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান এবং পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

বেনাপোলে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট সমাপ্তি, চ্যাম্পিয়ন বেনাপোল ইউনিয়ন

আপডেট: ০৯:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬