০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৪৪

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম হোসেনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে তাকে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাঈম হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামের বাসিন্দা এবং গণপিটুনিতে নিহত পান্নু মিয়ার ছেলে।
মানিকগঞ্জের পুলিশ সুপার সরওয়ার আলম জানান, বিশেষ অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা আরিফা বেগম পাঁচজনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন নাঈমের বাবা পান্নু মিয়া, তার চাচা ফজলু, ভাই নাজমুল এবং অজ্ঞাত আরও একজন। এর মধ্যে গতকাল গণপিটুনিতে পান্নু মিয়া ও ফজলু নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাজমুল বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ৭ বছর বয়সী শিশু আতিকা নিখোঁজ হয়। পরদিন শুক্রবার বাড়ির কাছের একটি ভুট্টা খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী আতিকা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পান্নু মিয়া ও ফজলুকে গণপিটুনি দিলে তারা নিহত হন এবং নাজমুল আহত হন।
পুলিশ সুপার সরওয়ার আলম আরও জানান, ঘটনার পর থেকে প্রধান আসামি নাঈম পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের পর তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

আপডেট: ০৫:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬