০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫০৭

যশোর কেন্দ্রীয় কারাগারে আখতারুজ্জামান বাবুল ওরফে কুবরা বাবুল (৬০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত আখতারুজ্জামান বাবুল নড়াইল সদর উপজেলার ভুয়াখালি গ্রামের লাল মিয়া বিশ্বাসের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করেই তিনি তীব্র বুকের ব্যথায় আক্রান্ত হন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, বাবুল পৃথক দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ২০২৫ সালের ২৫ নভেম্বর আদালতের মাধ্যমে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আক্তার জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কারা সূত্রে আরও জানা গেছে, অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পাশাপাশি আখতারুজ্জামান বাবুলের বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন ছিল।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে।

সর্বাধিক পঠিত

যশোরে ৮০ পিস ইয়াবাসহ আটক ১

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট: ০৫:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬