০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫১২

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে দৌলতপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে দৌলতপুর বিওপির একটি টহল দল পুটখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উদ্ধারকৃত মদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে যশোর থেকে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা মুন্নী

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ জব্দ

আপডেট: ০৪:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬