০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিল যুক্তরাষ্ট্র

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫১২

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি করতে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল থেকে এই ছাড় কার্যকর হয়েছে এবং আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।
জানা যায়, মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ১১ এপ্রিল বাংলাদেশকে এই সিদ্ধান্তের কথা জানায়। এর আগে, গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের একটি অস্থায়ী ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ওই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস হিসেবে রাশিয়া থেকে তেল আমদানির উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। তবে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় এ প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। ফলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয়।
এদিকে, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন গত ১৫ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়া থেকে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এর আগে, গত ৩১ মার্চ ওয়াশিংটন ডিসি-তে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে বাংলাদেশের সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জ তুলে ধরা হয় এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়।
বৈঠকে রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় কোনো দেশে পরিশোধনের পর বাংলাদেশে আমদানির বিকল্প ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সাময়িক ছাড় বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তার এই সময়ে।

সর্বাধিক পঠিত

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, উত্তেজনায় গণপিটুনিতে নিহত ২

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিল যুক্তরাষ্ট্র

আপডেট: ০২:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬