০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

খুলনার ফুলতলায় পূর্ব বিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫১৪

: খুলনার ফুলতলায় পূর্ব বিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২
খুলনার ফুলতলা উপজেলা এলাকায় পূর্ব বিরোধের জেরে সাব্বির হোসেন (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দামোদর ইউনিয়নের তহশিল অফিস সড়ক এলাকায় এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন ফুলতলা বাজার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা এবং গোলাম মোস্তফার ছেলে। তিনি স্থানীয়ভাবে ইন্টারনেট ও ডিশ সংযোগের কাজ করতেন। আহতরা হলেন— স্বাধীন আহমেদ (২০) ও নীরব হোসেন (১৯)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দামোদর জমাদ্দারপাড়া এলাকায় কথাকাটাকাটির একপর্যায়ে সাব্বিরসহ তিনজনের ওপর একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী ও হতাহতরা একে অপরের পরিচিত ও বন্ধু ছিলেন। ৪-৫ দিন আগে তাদের মধ্যে একটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সর্বাধিক পঠিত

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, উত্তেজনায় গণপিটুনিতে নিহত ২

খুলনার ফুলতলায় পূর্ব বিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

আপডেট: ০২:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬