০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫১১

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আরও ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়, যা বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছাবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, পাম্পিং শুরু হওয়ার পর প্রায় ৪৫ ঘণ্টার মধ্যেই পুরো চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। সে হিসেবে আগামী শনিবার বিকেল ৫টার দিকে ডিজেল পৌঁছানোর কথা রয়েছে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে ডিজেলের কোনো সংকট নেই। জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক আছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসে পৌঁছেছে।
এর আগে, গত ৭ এপ্রিল মধ্যরাতে নুমালিগড় রিফাইনারি থেকে পাঠানো ৮ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালান বাংলাদেশে আসে। সেটির পাম্পিং কার্যক্রম শুরু হয়ে শুক্রবার মধ্যরাতে পার্বতীপুর ডিপোতে পৌঁছে এবং বর্তমানে সেই ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ-ভারত জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল আমদানি প্রক্রিয়া জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত এবং ব্যয় সাশ্রয়ী করে তুলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বাধিক পঠিত

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, উত্তেজনায় গণপিটুনিতে নিহত ২

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

আপডেট: ০২:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬