০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে ‘বিতর্কিত’ রসুল আটক, নাশকতা মামলায় কারাগারে প্রেরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫৪১

যশোরের মন্ডলগাতী গ্রামের আলোচিত ব্যক্তি রইসুল ইসলাম ওরফে রসুলকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। নতুন করে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক রসুল মন্ডলগাতী গ্রামের আব্দুর রবের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিস্ফোরক, মাদক, হত্যাচেষ্টা ও নারী নির্যাতনসহ মোট ১০টি মামলা রয়েছে।

কোতোয়ালী থানার এসআই আশরাফ উদ্দিন জানান, রসুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে নিয়ে লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্রসহ হামলা এবং বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। সর্বশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় রসুল প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

যশোরে ‘বিতর্কিত’ রসুল আটক, নাশকতা মামলায় কারাগারে প্রেরণ

আপডেট: ১১:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬