০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে স্কুল ভবনে তালাবদ্ধ অবস্থায় আটকা তৃতীয় শ্রেণির ছাত্রী,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৬০১

মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ চাঞ্চল্যকর এক ঘটনায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী স্কুল ভবনের ভেতরে তালাবদ্ধ অবস্থায় আটকা পড়ে। পরে তার চিৎকারে স্থানীয়দের তৎপরতায় প্রায় ঘণ্টাখানেক পর তাকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাদিয়া (৮)। তিনি পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মনিরুল ইসলামের মেয়ে।

জানা গেছে, বুধবার বিকাল প্রায় ৪টার দিকে বিদ্যালয় ছুটি হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ভবন ও মূল ফটকে তালা দিয়ে চলে যান। এ সময় সাদিয়া বিদ্যালয়ের বাথরুমে থাকায় বিষয়টি কারও নজরে আসেনি। ফলে সে স্কুল ভবনের ভেতরেই আটকা পড়ে যায়।
অনেকক্ষণ ধরে কান্নাকাটি ও চিৎকার করলেও প্রথমদিকে কেউ বিষয়টি টের পায়নি। পরে তার হৃদয়বিদারক চিৎকার আশপাশের পথচারীদের কানে পৌঁছালে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা পরিস্থিতি বুঝতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন এবং তালা খুলে শিশুটিকে উদ্ধার করা হয়।
ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিভাবকরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতার সমালোচনা করেছেন।
স্থানীয়রা জানান, একটি শিশু কীভাবে স্কুল ভবনের ভেতরে রয়ে গেল তা খতিয়ে দেখা জরুরি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সর্বাধিক পঠিত

আড়াই হাজার কোটি টাকার সিটিসিআরপি প্রকল্পে অনিয়মের অভিযোগ, বহাল পিডি সাজ্জাদ কবির

মেহেরপুরে স্কুল ভবনে তালাবদ্ধ অবস্থায় আটকা তৃতীয় শ্রেণির ছাত্রী,

আপডেট: ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬