১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চাঁদপুরে জাটকা ধরায় ২২ জেলে আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫১২

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ৫টি মশারী জাল এবং ৫টি মাছ ধরার নৌকা।
আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। আদালতের রায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তিনজনকে ২১ দিন করে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, এবং আরও ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

আটক জেলেদের মধ্যে একজন ক্যান্সার রোগী হওয়ায় তাকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এছাড়া ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের বাড়ি চাঁদপুরের পুরান বাজার, দোকানঘর, বহরিয়া, লক্ষ্মীপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মৎস্য বিভাগ জানায়, জাটকা সংরক্ষণে সরকার নির্ধারিত সময়ের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

যশোরে ‘বিতর্কিত’ রসুল আটক, নাশকতা মামলায় কারাগারে প্রেরণ

চাঁদপুরে জাটকা ধরায় ২২ জেলে আটক

আপডেট: ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬