০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরির চেষ্টা: জনতার হাতে ধরা দুই সদস্য, পুলিশের কাছে সোপর্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫০৯

যশোরের ঝিকরগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— খুলনার দিঘলিয়া উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ এবং যশোর সদর উপজেলার রাজারহাট সীতারামপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে কাশিপুর বাজার সংলগ্ন মল্লিকপুর মাঠের একটি পানবরজের পাশে কৃষক শাহিনুর রহমানের সেচপাম্পের ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিল ওই চক্রটি। বিষয়টি টের পেয়ে কৃষক শাহিনুর রহমান তাদের ধাওয়া করেন। এ সময় কাশিপুর বাজারের নৈশপ্রহরী গাজীউর রহমান ও স্থানীয় লোকজন এগিয়ে এসে দুইজনকে আটক করেন এবং উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদেরকে টাওয়ারের ব্যাটারি ও কেবল চোর হিসেবে দাবি করেছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ এবং ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম কাদির জানান, আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে কৃষক শাহিনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কাশিপুর, মল্লিকপুর, পদ্মপুকুর, চাপাতলা, মির্জাপুর ও দোস্তপুর এলাকায় ধারাবাহিকভাবে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকরা।
এলাকাবাসীর দাবি, এসব চুরির পেছনে জড়িত মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধ হয়।

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে যশোর থেকে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা মুন্নী

ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরির চেষ্টা: জনতার হাতে ধরা দুই সদস্য, পুলিশের কাছে সোপর্দ

আপডেট: ০২:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬