০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যশোরের বাহাদুরপুরে ট্রাক উল্টে আহত ২,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৬১৩

যশোরের বাহাদুরপুর এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার সকালে বাহাদুরপুর স্কুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে যশোর-মাগুরা মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাকটির হেল্পার জানান, জয়পুরহাট থেকে প্রায় ২০ টন আলু নিয়ে ট্রাকটি রাতে মনিরামপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে বাহাদুরপুর স্কুল মোড়ে পৌঁছালে হঠাৎ ট্রাকটির বাম পাশের পেছনের দুটি চাকা বিস্ফোরিত (ব্লাস্ট) হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের মাঝেই উল্টে যায়।

দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আংশিক আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
উল্টে যাওয়া ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১২-৪৭০৫ বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর যশোর-মাগুরা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি অপসারণের কাজ শুরু করেন।

পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের মতে, দ্রুতগতিতে যান চলাচল এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে, যা প্রতিরোধে প্রয়োজন আরও কঠোর নজরদারি।

সর্বাধিক পঠিত

আড়াই হাজার কোটি টাকার সিটিসিআরপি প্রকল্পে অনিয়মের অভিযোগ, বহাল পিডি সাজ্জাদ কবির

যশোরের বাহাদুরপুরে ট্রাক উল্টে আহত ২,

আপডেট: ১২:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬