১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫১৩

যশোরের বেনাপোলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বেনাপোল হাই স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীরা। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি ছিল দৃষ্টিনন্দন। বাঙালির সংস্কৃতির নানা উপাদান তুলে ধরার মাধ্যমে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
এদিকে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয় চিত্রাঙ্কন (চিত্রাঙ্গন) প্রতিযোগিতা, যা দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করে। ছোটদের সৃজনশীলতায় ফুটে ওঠে বাংলা সংস্কৃতি ও গ্রামীণ জীবনের নানা চিত্র।
শোভাযাত্রা শেষে পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার—পান্তা ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা ও মাছ ভাজি। এ আয়োজন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং অংশগ্রহণকারীদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বেনাপোল সরগম সংগীত একাডেমী, আলোকিত নারী ও সৃজন শিখা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোস্তাফিজ জোহা সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, পুটখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, আলোকিত নারীর যুগ্ম সম্পাদক আজিজুর রহমান (সাংবাদিক), সাংবাদিক আরশাফ আলী এবং সৃজন শিখার সভাপতি জয়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষের এ আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।

সর্বাধিক পঠিত

যশোরের শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা,

আপডেট: ১১:২২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬