০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোরে নকল ডায়মন্ডসহ নারীসহ তিন প্রতারক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪১

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে নকল ডায়মন্ডসহ একটি সক্রিয় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার রাতে ঝুমঝুমপুর ক্লাব মোড় এলাকা থেকে তাদের হাতে-নাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাদের উদ্ধারকৃত সরঞ্জামসহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন:
* মৌসুমী আক্তার: ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।
* সবুজ: একই এলাকার ইউসুফ আলীর ছেলে।
* বিল্লাল হোসেন: বড় শেখহাটি এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে আসল ডায়মন্ডের প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। বুধবার রাতে তাদের সন্দেহজনক গতিবিধি ও লেনদেন দেখে ঝুমঝুমপুর ক্লাব মোড় এলাকায় স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল ডায়মন্ড ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন: “এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বোকা বানিয়ে আসছিল। আজ তাদের প্রতারণার সরঞ্জামসহ জনতা ধরে ফেলে এবং বিশৃঙ্খলা এড়াতে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।”

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জনতা কর্তৃক আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

যশোরে নকল ডায়মন্ডসহ নারীসহ তিন প্রতারক আটক

আপডেট: ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬