০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

মণিরামপুরে মৎস্যঘেরের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৪

যশোরের মণিরামপুর উপজেলায় একটি মৎস্যঘেরের পাড় থেকে হিমানিষ বিশ্বাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হিমানিষ বিশ্বাস উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হিমানিষ বিশ্বাস দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। রোববার সন্ধ্যার দিকে তিনি নিজের বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে মাছনা বাজারের উদ্দেশ্যে বের হন। রাত গভীর হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে রাত ১২টার দিকে বাহাদুরপুর এলাকায় কোমলেশ সরকারের মৎস্যঘেরের পাশে রাস্তার ওপর তাকে বাইসাইকেলসহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান জানান, হিমানিষ বিশ্বাসের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
> “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পথে যাওয়ার সময় হঠাৎ মৃগীরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে আমরা ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছি। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে।”
>

সর্বাধিক পঠিত

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল জাতীয় নাগরিক পার্টি; চেয়ারম্যান সারজিস আলম

মণিরামপুরে মৎস্যঘেরের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: ০৪:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬