০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

শপিফাই স্টোর দিয়ে প্রতারণা: ২১ লাখ টাকা বিক্রির প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১০

অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম ‘শপিফাই’ (Shopify) ব্যবহার করে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে ৬ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. সাখাওয়াত হোসেন পারভেজ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পারভেজ কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ গোয়ালিয়াপালং গ্রামের নুরুল হকের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এক ব্যবসায়ী অনলাইনে শপিফাই স্টোরের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে তার সঙ্গে পারভেজের পরিচয় হয়। পারভেজ নিজেকে ‘অনলাইন মার্কেটিং বিশেষজ্ঞ’ দাবি করে এবং ২০ শতাংশ কমিশনের বিনিময়ে স্টোরের পণ্য বিক্রি করে দেওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে সুসম্পর্ক ও বিশ্বাসের সুযোগ নিয়ে সে ওই স্টোরের লগইন এক্সেস (Login Access) হাতিয়ে নেয়।

লগইন এক্সেস পাওয়ার পর পারভেজ একটি ভুয়া নেটওয়ার্ক ব্যবহার করে ভুক্তভোগীকে দেখায় যে, তার স্টোরে প্রায় ৪৯ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ ২৫ হাজার টাকা) মূল্যের পণ্যের অর্ডার এসেছে। এই বিপুল পরিমাণ পণ্য শিপিং করা এবং কাস্টমারদের রিফান্ড ঠেকানোর মিথ্যা অজুহাত দেখিয়ে সে ভুক্তভোগীর কাছ থেকে দফায় দফায় টাকা দাবি করে। বিশ্বাস অর্জনের মাধ্যমে সে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে মোট ৬ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

টাকা দেওয়ার দীর্ঘ সময় পরও ভুক্তভোগীর নিজস্ব পেওনিয়ার (Payoneer) অ্যাকাউন্টে কোনো ডলার জমা না হওয়ায় তার সন্দেহ জাগে। তিনি পারভেজের সঙ্গে যোগাযোগ করলে সে টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দিতে শুরু করে। নিরুপায় হয়ে ভুক্তভোগী গত ৬ জানুয়ারি যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করা হয়।
: আসামির কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। যার একটিতে প্রতারণায় ব্যবহৃত বিকাশ নম্বর ও সিটি ব্যাংকের অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আসামিকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
> সতর্কতা: অনলাইন ব্যবসার ক্ষেত্রে স্টোর বা অ্যাকাউন্টের এক্সেস (ID/Password) অপরিচিত কাউকে দেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে লভ্যাংশের প্রলোভন দেখিয়ে কেউ শিপিং বা রিফান্ড ফি চাইলে যাচাই না করে লেনদেন করবেন না।

সর্বাধিক পঠিত

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল জাতীয় নাগরিক পার্টি; চেয়ারম্যান সারজিস আলম

শপিফাই স্টোর দিয়ে প্রতারণা: ২১ লাখ টাকা বিক্রির প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

আপডেট: ০৪:৪১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬