০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যশোরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫

যশোরের বসুন্দিয়ায় পুলিশি অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নাছিমা আক্তার নাসু (৪০) নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিঙ্গিয়া রেল স্টেশনের পশ্চিম পাশে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে নাছিমার বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর লুকিয়ে রাখা ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নাছিমা আক্তার উপজেলার বানিয়ারগাতী গ্রামের বাসিন্দা এবং কথিত মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে নাছিমা ও তার পরিবার এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের পরিবারটি মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে এলাকায় ‘চিহ্নিত পরিবার’ হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নাছিমাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি নেমে আসে। স্থানীয়দের প্রত্যাশা, পুলিশি তৎপরতা ও এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকলে এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি ও অভিযান চলমান থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

যশোরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬