অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মহান ভাষা শহীদদের ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে দেশজুড়ে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:১৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- ৫৪৭
সর্বাধিক পঠিত





















