১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই দাঁড়িপাল্লার জয়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে এই চিত্র উঠে এসেছে।
আসনভিত্তিক ভোটের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইজ্জত উল্যাহ ১ লাখ ৯০ হাজার ৯৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৯০ ভোট।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা): বিশাল ব্যবধানে মুহাদ্দিস আবদুল খালেকের জয়
সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবদুল খালেক। তিনি পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): ত্রিমুখী লড়াইয়ে রবিউল বাশার বিজয়ী
এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রবিউল বাশার ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে লড়াইটি ছিল মূলত ত্রিমুখী। স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) ৯৩ হাজার ৮৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন (ধানের শীষ) ৪৮ হাজার ৭৩৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর): চতুর্থবারের মতো গাজী নজরুলের জয়
শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক নিয়ে গঠিত এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম ১ লাখ ৫ হাজার ৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৯৬৮ ভোট।

সর্বাধিক পঠিত

সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই দাঁড়িপাল্লার জয়

আপডেট: ০৯:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬