শার্শা সারাদেশের ন্যায় শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, অধিকাংশ কেন্দ্রেই বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) পিছিয়ে রয়েছ–|
শালকোনা-শিববাস | ১১৬৩ | ৭৪৩ | বিএনপি জয়ী |
নিজামপুর মাধ্যমিক বিদ্যালয় | ১২০২ | ৮৯৭ | বিএনপি জয়ী |
উলাশী ইউনিয়ন (৭নং ওয়ার্ড) | ১৯১১ | ৭০২ | বিএনপি জয়ী |
ডিহি ইউনিয়ন (৬নং কাশিপুর) | ১৮৪২ | ২৫২ | বিএনপি জয়ী |
মাটি পুকুরিয়া (উলাশী ৫নং ওয়ার্ড) | ১১৭০ | ১০৮৫ | বিএনপি জয়ী |
লক্ষনপুর ইউনিয়ন (৪নং ওয়ার্ড) | ৯৮৯ | ৭৯৫ | বিএনপি জয়ী |
কন্দর্পপুর (নিজামপুর ৩নং ওয়ার্ড) | ৪৫২ | ৪৪৬ | বিএনপি জয়ী |
বাগুড়ী কায়বা | ৮২৫ | ১৪০৮ | জামায়াত জয়ী |
:
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ডিহি ইউনিয়ন ও উলাশী ইউনিয়নে ধানের শীষের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তবে বাগুড়ী কায়বা কেন্দ্রে জামায়াত প্রার্থী বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। কন্দর্পপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৬ ভোটের ব্যবধানে জয় পায় বিএনপি।
নির্বাচনী এলাকায় বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা এই বিজয়কে “আলহামদুলিল্লাহ” ধ্বনিতে স্বাগত জানাচ্ছেন।
০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম:
শার্শায় ধানের শীষের জয়জয়কার: বিভিন্ন কেন্দ্রে জামায়াত প্রার্থীর পরাজয়
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- ৫৫৭
সর্বাধিক পঠিত





















