০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ভোটের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৭

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আগেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট উদ্ধারের ঘটনা ঘটেছে। এই জালিয়াতির দায়ে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই অনিয়ম ধরা পড়ে। স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পাওয়ার পরপরই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত দল কেন্দ্রে অভিযান চালায়। সেখানে প্রিজাইডিং কর্মকর্তার হেফাজতে থাকা ২৩টি ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের আগাম স্বাক্ষর পাওয়া যায়।
প্রশাসনের তাৎক্ষণিক ব্যবস্থা
তদন্তে অভিযোগের সত্যতা মিললে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী) দায়িত্ব থেকে অপসারণ করেন। একই সাথে জালিয়াতি হওয়া রেজাল্ট শিটগুলো জব্দ করা হয়েছে।

অপসারিত জেসমিন আরার পরিবর্তে শহীদ নুর আলী কলেজের প্রভাষক সামছুজ্জামান খানকে ওই কেন্দ্রের নতুন প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে রাতেই কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী বিধি লঙ্ঘন বা কোনো ধরনের কারচুপির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সলিমুন্নেছা কেন্দ্রে বর্তমানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নির্ধারিত নিয়ম মেনেই ভোটগ্রহণ চলছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

ঝিনাইদহে ভোটের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর:

আপডেট: ১০:৩৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬