১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

মিরপুরে ভোটকেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার: দাঁড়িপাল্লার ২ এজেন্টের কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১০

ঢাকা ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন ঢাকার মিরপুরে একটি ভোটকেন্দ্রে ঢুকে অবৈধভাবে প্রভাব বিস্তারের দায়ে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুই এজেন্টকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার কাফরুল থানাধীন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মেহেদি হাসান খাদেম (৩২) এবং রাইহান হোসেন (২৩)। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন করে কারাভোগ করতে হবে। অভিযানকালে তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, কেন্দ্রের পোলিং অফিসার সুমনা ইসলামের সহায়তায় অভিযুক্তরা অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করেন এবং প্রভাব বিস্তারের চেষ্টা চালান। এই ঘটনায় দায়িত্বে অবহেলা ও অনৈতিক সহায়তার অভিযোগে পোলিং অফিসার সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার সত্যতা যাচাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন। পুলিশ জানায়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তার রোধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

মিরপুরে ভোটকেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার: দাঁড়িপাল্লার ২ এজেন্টের কারাদণ্ড

আপডেট: ১০:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬