০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভোটের আগের দিন বিএনপির জরুরি সংবাদ সম্মেলন আজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১২:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৩

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বহুল প্রতীক্ষিত গণভোট। এই মেগা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

* সময়: আজ বুধবার, বিকেল ৪টা।
* স্থান: বাড়ি-১০/সি, রোড-৯০, গুলশান-২ (বিএনপি নির্বাচন পরিচালনা অফিস)।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।

বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচনের পরিবেশ, ভোটারদের নিরাপত্তা এবং ভোট নিয়ে দলের সর্বশেষ অবস্থান ও নির্দেশনা দেশবাসীর সামনে তুলে ধরতেই এই জরুরি তলব।
একদিকে সংসদ নির্বাচন আর অন্যদিকে গণভোট—সব মিলিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপির এই সংবাদ সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

ভোটের আগের দিন বিএনপির জরুরি সংবাদ সম্মেলন আজ

আপডেট: ০৪:১২:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬