দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং তার স্ত্রী শারমিন সালমার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
: সালাম মুর্শেদীর বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চালাচ্ছে দুদক।
: দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছেন অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা জরুরি।: শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমনে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগে সালাম মুর্শেদী দুদকের নজরদারিতে ছিলেন। এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না।
০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম:
সাবেক এমপি সালাম মুর্শেদী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- ৫০৮
সর্বাধিক পঠিত




















