১০:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

যশোর-৩ আসনে অমিতের পক্ষে মাঠে জুলাই বিপ্লবের যোদ্ধারা: ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১১

জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ব্যাপক গণসংযোগে নেমেছেন চব্বিশের গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধারা। আজ রবিবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তারা নির্বাচনী প্রচারণা চালান এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নের পক্ষে জনমত গঠন করেন।

সকাল থেকেই জুলাই আন্দোলনের একদল উদ্যমী তরুণ যশোর শহরের ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ ও সরকারি এমএম কলেজের আসাদ গেটসহ আশপাশের এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান। তারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

প্রচারণায় অংশ নেওয়া জুলাই বিপ্লবের যোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, একটি বৈষম্যহীন, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তারা রাজপথে লড়াই করেছেন। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অনিন্দ্য ইসলাম অমিতকে যোগ্যতম প্রতিনিধি হিসেবে দেখছেন তারা।
“আমরা প্রতিহিংসার রাজনীতির অবসান চাই। অনিন্দ্য ইসলাম অমিত একজন মেধাবী ও জনবান্ধব নেতা, যিনি তরুণ প্রজন্মের স্পন্দন বোঝেন। উন্নয়ন ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠায় তার মতো নেতৃত্ব এখন সময়ের দাবি।”

গণসংযোগ চলাকালীন স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তরুণ এই বিপ্লবীদের মুখে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা শুনে অনেক সাধারণ ভোটার ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দেন। মূলত ছাত্র-জনতার অভ্যুত্থানের সুফল ঘরে তুলতেই তারা ধানের শীষের প্রার্থীর পক্ষে এই অবস্থান নিয়েছেন বলে প্রচারণায় উল্লেখ করা হয়।

সর্বাধিক পঠিত

সাবেক এমপি সালাম মুর্শেদী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যশোর-৩ আসনে অমিতের পক্ষে মাঠে জুলাই বিপ্লবের যোদ্ধারা: ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

আপডেট: ০৬:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬