১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যশোরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮৯

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১টি শক্তিশালী ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলওয়ে স্টেশনের সামনের মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তি এলাকায় একটি বিশেষ আভিযানিক দল অভিযানে নামে। তল্লাশিকালে ওই এলাকার একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের বারান্দার মেঝেতে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি ককটেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারকৃত ককটেলগুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে:
ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বাধিক পঠিত

যশোর ইনস্টিটিউট নির্বাচন: ২০ পদের মধ্যে ১৭টিতে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র জয়

যশোরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার

আপডেট: ০৬:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬