০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৫

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর শহরতলীর কাঁঠালতলা এলাকায় ইজিবাইকের ধাক্কায় সিনথিয়া (২৪) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই গৃহবধূর একটি পা ভেঙে গেছে।
আহত সিনথিয়া ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মোল্লাডাঙ্গা গ্রামের শাকিল হোসাইনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে সিনথিয়া তার স্বামী শাকিল হোসাইনের সাথে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসছিলেন। তারা মূলত চিকিৎসার উদ্দেশ্যেই যশোরে আসছিলেন। পথিমধ্যে যশোর কোতোয়ালি মডেল থানাধীন কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বেপরোয়া ইজিবাইক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পিচঢালা রাস্তার ওপর পড়ে যান সিনথিয়া। এতে তার ডান পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ইজিবাইকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি অবগত হয়েছে এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ গুরুতর আহত

আপডেট: ০১:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬