মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের ১৬ বছর বয়সী ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কিশোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি ঘরের মধ্যে নিয়ে যায়। শিশুর মা জানান,
“কুল দেওয়ার নাম করে আমার সন্তানকে ঘরের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তাকে ফেলে রেখে পালিয়ে যায়।”
>
পরে স্বজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগী শিশুর দাদা আদম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি মাঠ থেকে ফিরে ঘটনার বিস্তারিত জানতে পারেন। অভিযুক্ত কিশোর ধানখোলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকের ছেলে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি বলেন:
ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গাংনী থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
* অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে পুলিশের অভিযান ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















