০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

উলাশীতে নুরুজ্জামান লিটনের নির্বাচনী পথসভা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৫

যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শার্শার ৯নং উলাশী ইউনিয়নের ধলদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ। রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের কাণ্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ভোটাররা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে লিটনকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমেই জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসাবে।”
তিনি আরও যোগ করেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”
উপস্থিত নেতৃবৃন্দ: খায়রুজ্জামান মধু, উপদেষ্টা, শার্শা উপজেলা বিএনপি। আবুল হাসান জহির, সভাপতি, উপজেলা বিএনপি। আলহাজ্ব মহসিন কবির, সিনিয়র সহ-সভাপতি। অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, কৃষকদল নেতা শাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা এবং ছাত্রদল নেতা শরিফুল ইসলাম চয়ন ও সবুজ হোসেন খানসহ উলাশী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

উলাশীতে নুরুজ্জামান লিটনের নির্বাচনী পথসভা

আপডেট: ০৮:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬