০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বেগমগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৫

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের রাজগঞ্জ ইউনিয়নে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে নির্বাচনী অফিসের পাশাপাশি পার্শ্ববর্তী একটি সাইকেল গ্যারেজ ও একটি কৃষি উপকরণের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার শেষ রাতে দুর্বৃত্তরা বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা অফিসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের দুটি দোকানও পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
“একটি নির্দিষ্ট চক্র নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রতিহত করতে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আগুন ধরিয়ে দিয়েছে। এতে আমাদের অফিসের পাশাপাশি ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।”

তিনি অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের ফলে একটি নির্বাচনী ক্যাম্প ও একটি সাইকেলের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা এর সাথে জড়িত তা নিশ্চিত হতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক শান্তি ও যুক্তরাষ্ট্র সংলাপ ইস্যুতে বৈঠক

বেগমগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

আপডেট: ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬