নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বেনাপোল স্থলবন্দরে। প্রিয় নেতার আগমনকে স্বাগত জানিয়ে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে এক বিশাল মিছিল বের করেন বন্দরের হ্যান্ডেলিং শ্রমিকরা।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৯২৫)-এর উদ্যোগে এই স্বাগত মিছিলটি আয়োজিত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কয়েক হাজার সাধারণ শ্রমিক ও বিএনপি সমর্থক অংশগ্রহণ করেন। এসময় তারেক রহমানের আগমনকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা।
মিছিলের নেতৃত্বে ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন: তবিবুর রহমান তবি, ভারপ্রাপ্ত সভাপতি (৯২৫ ইউনিয়ন)সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও মোঃ জিয়াউর রহমান
সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার
কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন ও প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোঃ সহিদ আলী বলেন, “আগামীকাল (২ ফেব্রুয়ারি) আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে ধানের শীষের নির্বাচনি জনসভায় যোগ দেবেন। এই জনসভা সফল করতে বেনাপোলের সকল শ্রমিক ভাইদের সকাল ১০টার মধ্যেই উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম এবং কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, ইছাহক মেম্বার, জুলু মেম্বারসহ লেবার সরদার মোঃ হাসেম আলী ও ৯২৫ ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী।


















