০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৬৮

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিসে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামতৈল গ্রামে এই নাশকতামূলক ঘটনা ঘটে
শনিবার সকালে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে অফিসের তিন পাশের বেড়া এবং ভেতরে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন এবং সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইউসুফ আলী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
> “পরিকল্পিতভাবে রাতের আঁধারে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা এবং ভোটকেন্দ্রে যাতে আমরা এজেন্ট না দিতে পারি, সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।”
>
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন বলেন, “নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা সকল রাজনৈতিক দলকে শান্ত থাকার এবং আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হচ্ছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ:

আপডেট: ০৫:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬