০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫৬৯

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বীর আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে উপস্থিত হন। সেখানে পৌঁছে তিনি সরাসরি শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি।

কবর জিয়ারত শেষে তারেক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। তিনি শহীদের বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি গণঅভ্যুত্থানে আবু সাঈদের বীরত্বগাথা স্মরণ করে বলেন, “শহীদ আবু সাঈদ কেবল একটি পরিবারের সন্তান নন, তিনি সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সাহসের প্রতীক।”

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে পীরগঞ্জ এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশব্যাপী সফরের অংশ হিসেবে তিনি আজ রংপুরে এই সফরটি করেন।

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট: ০৬:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬