১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ঝিকরগাছায় কলাবাগান থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫১৬

যশোরের ঝিকরগাছায় নিখোঁজের একদিন পর একটি কলাবাগান থেকে মো. পারভেজ হোসেন (২৬) নামে এক শারীরিক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মোটরভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত পারভেজ হোসেন ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে নিজের ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ সংলগ্ন একটি কলাবাগানে স্থানীয় এক গৃহবধূ ঘাস কাটতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান:”প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মোটরভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। মরদেহের ধরন দেখে ধারণা করা হচ্ছে, তাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করা হয়েছে।”

একজন নিরীহ শারীরিক প্রতিবন্ধী চালককে এভাবে হত্যার ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

সর্বাধিক পঠিত

ষড়যন্ত্রের শিকার অনিন্দ্য ইসলাম অমিত: মধ্যরাতে বিতর্কিত স্টিকার সাঁটিয়ে অপপ্রচারের চেষ্টা

ঝিকরগাছায় কলাবাগান থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার:

আপডেট: ০৬:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬