০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নির্বাচনী প্রচারণায় উত্তরের জনপদে তারেক রহমান: রাজশাহী ও বগুড়ায় জনসভা আজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫৬৪

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দিতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি রাজশাহী শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজকের কর্মসূচি: মাজার জিয়ারত ও বিশাল জনসভা
তারেক রহমানের সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টায় তিনি হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টায় মাদ্রাসা ময়দানের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই সমাবেশে রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকেও হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছেন।

সকাল থেকেই কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজশাহীসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে পুরো এলাকা এখন উৎসবমুখর। মানুষের উপচে পড়া ভিড়ে মাঠ ছাপিয়ে আশপাশের সড়কেও তিল ধারণের জায়গা নেই। প্রিয় নেতাকে দেখতে অনেককে গাছ ও উঁচু দেয়ালে উঠে অপেক্ষা করতে দেখা গেছে।

রাজশাহীর সমাবেশ শেষে বিকেল সাড়ে ৫টায় তিনি নওগাঁর এটিএম মাঠে বক্তব্য দেবেন। সেখানে জয়পুরহাটের নেতাকর্মীরাও যোগ দেবেন। এরপর নিজ জেলা বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে আরেকটি সমাবেশে অংশ নেবেন তিনি। রাত সাড়ে ৮টায় তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

নির্বাচনী প্রচারণায় উত্তরের জনপদে তারেক রহমান: রাজশাহী ও বগুড়ায় জনসভা আজ

আপডেট: ০২:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬