১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫৬৪

যশোর যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আসাদ (৩০) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহত আসাদ ওই এলাকার খোকনের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পাওনা টাকা আদায় নিয়ে একই এলাকার আকাশের সঙ্গে আসাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে আসাদ তার পাওনা টাকা দাবি করলে প্রতিপক্ষ আকাশ (৩০) ও হৃদয় (২৫) তার ওপর চড়াও হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে আকাশ ও হৃদয় ধারালো চাকু দিয়ে আসাদের ঘাড়ের পেছনে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আসাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আসাদের জখম বেশ গভীর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণেপুলিশের পদক্ষেপ
ঘটনার পর থেকেই অভিযুক্ত আকাশ (পিতা জমির) ও হৃদয় (পিতা রাজু) এলাকা ছেড়ে পলাতক রয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত,

আপডেট: ০২:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬